× Banner
সর্বশেষ
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য – মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি

জনগণকে সেবা দেয়া সরকারি কর্মচারীদের মূল কাজ : ওয়াহিদউদ্দিন মাহমুদ

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেয়া। উদাহরণস্বরূপ বলা যায় কৃষি বিভাগ কৃষকদের, মৎস বিভাগ মৎসজীবীদের যেমন সাহায্য করবে তেমনি পুলিশ বিভাগ পুলিশি বিষয়ে জনগণকে সহায়তা করবে। তিনি বলেন, সবক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একইসাথে তাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে।

তিনি আজ সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিতব্য ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিপিএটিসি-র রেক্টর সাঈদ মাহবুব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে আপনাদের। একথা ভুলে গেলে চলবে না যে, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোন করুণা নয়।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান পরবর্তীতে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কন্টকাকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোন পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে।

এসময় তিনি ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের নিকট ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ ২০২৪ হতে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণ এ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..