× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

পিআইডি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ ধর্ম উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ দুপুরে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা এ অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানে উচ্চ শিক্ষা লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশি মাদ্রাসা ও বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দুদেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। উপদেষ্টার এ অনুরোধে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি হাইকমিশনার।

অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এরূপ ফ্লাইট চালু করা সম্ভব হলে দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে।

এছাড়া, সাক্ষাৎকালে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার ধর্ম উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানান।

এ সময়  ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রশাসন  অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..