× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
গৌরনদীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী

বরিশালের গৌরনদীতে ১৬ বছর পর প্রকাশ্যে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে দোয়া-মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দোয়া-মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিএনপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি।
একইদিন বাদ আসর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারী গৌরনদী কলেজ মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু প্রমূখ। এছাড়াও উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহেরে মাগফিরাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ সস্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা এবং বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত হয়।


এ ক্যটাগরির আরো খবর..