× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

আরিফিন রিয়াদ, (গৌরনদী) বরিশাল

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত। বাস চালক আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত

ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় গুরুতরভাবে আহত ৭জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় এই ঘটনা ঘটে ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল নয়া দিগন্তকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুরপাল্লার বাস যমুনা লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) গৌরনদী মাহিলাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে মাহিন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আজম মৃধার স্ত্রী সুমা আক্তার (৩০) ও ছেলে আজমাইন মৃধা (৩)। বাস চালক পটুয়াখালীর গলাচিপা উপজেলার শান্তিবাগ গ্রামের শাহ আলম চকিদারের পুত্র রুবেল চৌকিদারকে (২৭) বাসসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..