× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া দাবি ব্যারোনেস সন্দ্বীপ ভার্মার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের মধ্যে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন, হাউজ অব লর্ডসের সদস্য লেস্টারের ব্যারোনেস সন্দ্বীপ ভার্মা। প্রধানমন্ত্রী স্টারমারকে তিনি বলেন, “যুক্তরাজ্যের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মত আমিও আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।”

ব্যারোনেস ভার্মা চিঠিতে লিখেছেন, “বাংলাদেশ যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্র হলেও হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও হামলা চলতে দেওয়া যায় না এবং বিষয়টি অবিলম্বে সর্বোচ্চ পর্যায়ে তোলা দরকার।”

“অবিলম্বে এই অপরাধের নিন্দা জানানো দরকার, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আইন ও আদালতের পূর্ণ শক্তি প্রয়োগের আদেশ দিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসকে।”

কিয়ার স্টারমারকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নৃশংস আক্রমণ হয়েছে; ধর্মীয় উপাসনালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে; পুলিশি পদক্ষেপ তেমন না থাকায় নিরীহ মানুষের ওপর ‘অবর্ণনীয় সহিংসতা’ চালানো হচ্ছে বলে ব্যারোনেস ভার্মা তার পরিবার, বন্ধুবান্ধব ও কমিউনিটি সংগঠনগুলোর কাছ থেকে জেনেছেন।

উল্লেখ্য, গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর থেকে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..