× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব

ডেস্ক

প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের থাকার জায়গা প্রস্তুত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
উপদেষ্টাদের থাকার জায়গা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী এই সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও ১৩ জন। ঢাকার বাহিরে অবস্থান করায় ৩ জন উপস্থিত হতে পারেন নি। এসব উপদেষ্টাদের থাকার জায়গাও ঠিক করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন প্রদান উপদেষ্টা ড. ইউনূস। অন্য উপদেষ্টাদের জন্য মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত মিন্টো রোড, বেইলি রোড ও হেয়ার রোডে বাংলো প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উপদেষ্টাদের জন্য ইতোমধ্যে সরকারি বাসভবনের ব্যবস্থা করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারপ্রধানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। রাজধানীর মিন্টো রোডে অবস্থিত এ ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনগণ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করেছেন। ফলে এ দুই জায়গায় আপাতত অফিস বা বসবাস করার মতো অবস্থায় নেই। এ অবস্থায় প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

এছাড়া অন্য উপদেষ্টাদের জন্য মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত মিন্টো রোড, বেইলি রোড ও হেয়ার রোডে সব মিলিয়ে ২০টি বাংলো প্রস্তুত করা হচ্ছে। এগুলোর মধ্যে উপদেষ্টারা থাকার পর বাদবাকিগুলোতে প্রধান উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা থাকবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, তবে এসব বাংলোয় সাবেক মন্ত্রীদের মালামাল থেকে যাওয়ায় পুরোপুরিভাবে কাজ শুরু করা যাচ্ছে না। সরকারি আবাসন পরিদফতর এসব বাংলো থেকে সাবেক মন্ত্রীদের মালামাল সরাতে তাদের পিএসদের জানালেও তারা তা সরিয়ে নিচ্ছেন না।

এ অবস্থায় আগামী রোববার (১১ আগস্ট) থেকে নতুন উপদেষ্টাদের জন্য বাংলোর সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

এরআগে, বৃহস্পতিবার ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। তিন জন ছাড়া অন্য উপদেষ্টারাও পরে শপথ নেন।


এ ক্যটাগরির আরো খবর..