× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ডেস্ক

সুখি হরমোন বাড়ানোর সাত রকম খাবার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
স্বামীর স্বাস্থ্য ও দীর্ঘায়ু

আমাদের খাদ্য তালিকায় এমন খাবার রাখা উচিত যেগুলো মন ভালো করে দেয়। যারা মন ভালো করার, সুখি হরমোন বাড়ানোর উপায় খুঁজছেন তারা সাত রকম খাবার থেকে নিজেদের পছন্দের খাবার বেছে নিতে পারেন।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড: ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন ওয়ালনাট, ফ্যাটি মাছ ইত্যাদি। এগুলো হাতাশা দূর করতে সহায়তা দেয়।

কমপ্লেক্স কার্বোহাইড্রেট: বাদামী শস্যদানা, ঘন সবুজ শাকসবজি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। এসব খাবার ইতিবাচক চিন্তা করতে সহায়তা দেয়।

প্রোটিন সমৃদ্ধ খাবার: পোল্ট্রি মুরগি, ডিম, দুগ্ধজাতীয় খাবার প্রোটিনের যোগান দেয়। এসব খাবার শরীরে পুষ্টির যোগান ঠিক রাখে। সুখের হরমন উৎপাদন করে।

ডার্ক চকলেট: ডার্ক চকলেট সেরোটোনিন বা সুখের লেভেল বাড়ায়। ৭০ শতাংশ কোকোয়া সমৃদ্ধ চকলেট খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

ফল এবং সবজি: রঙিন ফল এবং শাক-সবজি অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে পারে।  বিশেষ করে জাম মস্তিষ্কের ‘কগনেটিভ’ অংশ উন্নত করে মুড ভালো রাখে।

প্রো-বায়োটিকস: প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং মন ভালো রাখে।  যেমন দই।

বাদাম এবং বীজ: মিষ্টিকুমড়ার বীজ, আমন্ড, সূর্যমুখীর বীজ ম্যাগনেশিয়ামের অনেক বড় উৎস। স্ন্যাকস হিসেবে এগুলো খেয়ে মনের স্বাস্থ্য ভালো রাখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..