× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

যাত্রীর পেট থেকে ১০টি স্বর্ণ বার

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আটক ওই যাত্রীর নাম মো: মনজু মিয়া। গতকাল সকালে কাস্টমস হলের সামনে থেকে তাকে আটক করে এক কেজি ওজনের ১০টি বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, আটক যাত্রী গত সোমবার মালয়েশিয়া থেকে একটি ফাইটে (এমএইচ-১৯৬) করে ঢাকায় আসে। গতকাল বিমানবন্দরের কাস্টম হলের সামনে ঘোরাঘুরির সময় তাকে জিজ্ঞাসা করা হলে সে রেগে গিয়ে কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দেয়। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তার পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া গেলে সে পায়ুপথ দিয়ে স্বর্ণের বারগুলো বের করে আনে। মনজুরের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..