× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

শার্শায় হামলা, বোমা বিস্ফোরন অর্ধশতাধিক আহত, বাড়ি ছাড়া নেতা কর্মী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

বেনাপোল থেকে আনিছুর রহমান: ঈর্ষা, হিংসা,প্রতিহিংসা, প্রতিশোধের আগুনে জ¦লে শার্শা উপজেলার ইউপিনির্বাচনের কয়েকটি ইউনিয়নে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের হামলার শিকার হচ্ছে পরাজিত প্রার্থীদের সমর্থকরা। ৪ ঠা জুনের নির্বাচনের পর থেকে  চলছে কোন না কোন জায়গায় হামলা, ভাংচুর, বোমা বিস্ফোরন এবং মারপিটের মত ঘটনা।

শার্শার. নিজামপুর . ডিহি, পুটখালি ইউনয়নে বিজয়ী প্রার্থীদের হামলার শিকার হয়ে মহিলা সহ গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। আর অর্ধশতাধিক প্রাথমিক চিকিৎসা শেষে পালিয়ে বেড়াচ্ছে।

সরোজমিনে শার্শার নিজামপুর, ডিহি ও যশোর হাসপাতাল ঘুরে দেখা গেছে ক্ষোভে  বিজয়ী প্রার্থীদের সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের প্রতি হামলা এবং তাদের বাড়ি ঘর ভাংচুরের মত ঘটনা ঘটাচ্ছে। আর এ ধরনের ঘটনা ঘটছে আওয়ামীলীগের প্রার্থী এবং বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের ভিতর। আর এ সুযোগে এলাকার উৎসুক জামাত বিএনপির কর্মীরা আছে খোস মেজাজে। তারা বলছে আওয়ামীলীগের ভিতর গৃহযুদ্ধ বেধে গেছে।

এলাকাবসি জানায় নিজামপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি রকিব উদ্দিনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। হামলার আগে এলাকায় দুর্বৃত্তরা বোমা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে।সে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছেন। যশোর হাসপাতলে গিয়ে দেখা যায়  তার মাথায় দায়ের কোপে ৮ টি শেলাই দেওয়া হয়েছে। রকিব ছিল নিজামপুর ইউনিয়নের নৌকার সমর্থক। তার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী কালামের সমর্থক কন্দবপুরের মাহবুব হোসেনের ছেলে মোস্তাক কাদেরের ছেলে ছায়েদ আলী ও আব্দুল্লাহ, হালিমের ছেলে আজগর ও কাশেম, জাহান আলীর ছেলে নাছিম সহ আরো অনেকে হামলা চালিয়ে মারপিট সহ দা দিয়ে মাথায় কুপিয়ে আহত করে।এ ঘটনায় শার্শা থানায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত প্রায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

ডিহি ইউনিয়নে ও নৌকার সমর্থক তেবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাদশা ও দুর্গাপুর গ্রামের পিরু হোসেনের ছেলে কামরুজ্জামানকে লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে। তারা যশোর হাসপাতালে ভর্তি হয়েছে। গ্রামের লোক অভিযোগ করেছে প্রতিপক্ষ বিদ্রাহী প্রার্থী হোসেন ্আলীর সমর্থক সাপার ছেলে জলিল ও মামুন তাদের দলবল নিয়ে আক্রমন করে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। একই ইউনিয়নের করিমন নেছা তার ভাই খানজাহান আলী মেম্বার নির্বাচন করায় তার পক্ষে সে কাজ করায় শাহজাহানের ছেলে মানিক মতিয়ারের ছেলে আলমগীর ও খোরশেদের ছেলে বাবুল তাকে বেধড়ক মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে করিমন নেছাকে স্যালাইন দেওয়া হচ্ছে। করিমন নেছা কান্না জাড়িত কন্ঠে বলেন আমি ঢাকা বায়িং হাউজে কাজ করি। আমি আমার ভাইয়ের নির্বাচনে এলাকায় এসে কাজ করার জন্য এলাকার দুর্বৃত্তরা আমাকে মারপিট করে।

এ ছাড়া উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নে নজরুল, কোরবান আলী সাইদুল ও আকবরের উপর হামলা চালিয়ে  গুরুতর আহত করে।আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছেন। পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামের সাধারন জনগন জানান, তক্কেলের ছেলে বাত্তা রাজ্জাকের ছেলে আমিরুল হুদা হরকরার ছেলে মিলন হরকরা তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এদরে ভিতর নজরুলের  অবস্থা আশঙ্কাজনক।

সরেজামিনে এলাকা ঘুরে দেখা গেছে এলাকার পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করছে । যে কোন সময় আবার ও সংঘর্ষ হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে পরাজিত দুইজন প্রার্থী বলেন, এ ভাবে চলতে থাকলে এবং আমাদের সমর্থকদের উপর অযথা হামলা করলে শেষ পর্যান্ত আমরা ও বসে থাকব কিনা তা ভাবছি।

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপাতত এলাকা শান্ত আছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..