× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৈলা মডেল ইপি চেয়ারম্যানের পিতার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ শোক প্রকাশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
আবুল হাসানাত আবদুল্লাহ শোক প্রকাশ

গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদারের বাবা, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের শ^শুর, গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহজাহান তালুকদার (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি—–রাজেউন)।

বার্ধক্যজনিত কারনে শনিবার দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াষ ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত সাড়ে নয়টায় পূর্ব সুজকাঠী বাবন উদ্দিন নেছারিয়া এতিমখানা মাঠে মরহুমের জানাজা শেষে গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে দলের পক্ষ থেকে অন্যান্য নেতৃবৃন্দর সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিবেদিত প্রবীন আওয়ামী লীগ নেতা শাহজাহান তালুকদারের মৃত্যুর খবরে মন্ত্রী মর্যাদায় বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরয়িাবাত আশিক আবদুল্লাহ মরহুমের রুহের মাগফিতার কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..