× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

পিআইডি

লাওসের রাষ্ট্রপতির নিকট সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে ভিয়েতনামের রাষ্ট্রদূত লুৎফর রহমানের পরিচয়পত্র পেশ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
ভিয়েতনামের রাষ্ট্রদূত লুৎফর রহমানের পরিচয়পত্র পেশ

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান বুধবার লাওসের সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে  সেদেশের রাষ্ট্রপতি থোঙলুন সিসউলিথের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন। এসময় রাষ্ট্রদূত লাওসের রাষ্ট্রপতি ও জনগণের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর  শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রদূত লুৎফর রহমান উভয় দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্ব ও সুসম্পর্কের ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে রাজনৈতিক,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি বাংলাদেশ ও লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ সম্পর্কিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার জন্য অনুরোধ করেন।  রাষ্ট্রদূত ASEAN এর সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করার ইচ্ছা পোষণ করেন।

এ বিষয়ে তিনি বাংলাদেশকে ASEAN-এর বর্তমান চেয়ার হিসেবে লাওসের জোর সমর্থন কামনা করেন। লাওসের রাষ্ট্রপতি এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেন।

লাওসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে, রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।


এ ক্যটাগরির আরো খবর..