× Banner
সর্বশেষ
ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করতে মৎস্য আড়ংদারী সমিতির মতবিনিময় 

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
চিংড়ি ও মৎস্য খাত রক্ষা

পাইকগাছায় চিংড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও চিংড়ি এবং মৎস্য খাত রক্ষা করার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে বাঁকা বাজার মৎস্য আড়ৎদারী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
আড়ৎদারী সমিতির সাবেক সভাপতি ইয়াছিন আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চিংড়ি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, এ্যাড মোর্তজা জামান আলমগীর রুলু, মনোহর চন্দ্র সানা, সাজ্জাত আলী সরদার, রবীন্দ্রনাথ রায়,সুনিল মন্ডল, জামিলুর রহমান রানা,ছায়েদ আলী কালায়, মোবারক সরদার, শাহাজাহান আলী, শেখ শহীদ হোসেন বাবুল,আজু মোল্লা,মুজিবর রহমান বাবু, মাহমুদুল, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার গাজী, শেখ হাবিবুর রহমান, শাহিনুর রহমান মিস্ত্রী, হাফিজুর রহমান গাজী, হাবিবুর রহমান বিশ্বাস, কওছার তাহলী, হালিম সরদার,রজব গাজী ও আছাদুল গাজী।সভায় বক্তারা লবণ পানির চিংড়ি চাষ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..