× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক

ইরানে কট্টরপন্থী আর সংস্কার পন্থীর লড়াই, চলছে ভোট গণনা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
প্রেসিডেন্ট নির্বাচনের ভোট

ইরানে গতকাল প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে, আজ চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত গণনা করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৪৬২টি ভোট।

শুরুর দিকে এগিয়ে থাকলেও বর্তমানে কট্টরপন্থী সাইদ জলিলি ও সংস্কারপন্থী দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে।

মাসুদ পেজেশকিয়ান ৫৯ লাখ ৫৫ হাজার ৭৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কট্টরপন্থী সাইদ জলিলি পেয়েছেন ৫৫ লাখ ৬০ হাজার ৩২১ ভোট। বাকি প্রার্থীদের মধ্যে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৩৮৫ ভোট। মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৬৭ ভোট।

একাধিক নির্বাচনী কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। দেশটির ধর্মীয় নেতারা যে পরিমাণ ভোটার উপস্থিতির আশা করেছিলেন, এটি তার চেয়ে অনেক কম। কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পান তাহলে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে ‘রানঅফ’ ভোট হবে। ভোট গণনার গতিপ্রকৃতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন নতুন প্রেসিডেন্ট নির্বাচনটি ‘রানঅফে’ গড়াবে এটি অনেকটাই নিশ্চিত।

ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ১৯ মে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..