× Banner
সর্বশেষ
নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর

শার্শায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি ঘর ভাংচুর, বোমা বিস্ফোরন

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

মো: আনিছুর রহমান,বেনাপোল থেকেঃ কোন এক অদৃশ্যমান গডফাদারের নির্দেশে শার্শার কায়বা ইউনিয়নে নির্বাচনী পরবর্তী সহিংসতায় দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ৩০ থেকে ৪০ টি ঘর বাড়ি ভাংচুর  একজন মহিলা ও একজন পুরুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে অর্ধশতাতিক বোমা বিস্ফোরনে দাতখালি গ্রাম পুরুষশুন্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে দাতখালি গ্রামের মহিলারা। ভয়ে আতংকিত মহিলা ও শিশুরা যে কোন সময় আবার তাদের উপর হামলা হওয়ার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

৪ জুন  নির্বাচনের পর রাত ১১ টার দিকে আওয়ামীগের নৌকা সমর্থকরা একই দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাংচুর ও হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় দাতখালি গ্রামের মিজান এর স্ত্রী আছিয়া বেগম (৩০) ও একই গ্রামের কাশেম এর ছেলে কালু (৩৫) আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধিন এবং  তাদের অবস্থা আশঙ্কাজন বলে এলাকাবাসি জানান।

দাতখালি গ্রামের সাবেক মেম্বার জাহানারা বেগম, অভিযোগ করে বলেন আমাদের অপরাধ আমরা নৌকা প্রতীকের বিপক্ষে কেন মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়েছি। এলাকার নুর হোসেন এর ছেলে শাহদত কুদ্দুস এর স্ত্রী রেবেকা কাশেম আলীর স্ত্রী নুরজাহান আনছার আলীর স্ত্রী ফাতেমা খাতুন জানান গত কাল রাত ১১ টার সময় আমাদের বাড়ি ঘরে হামলা করে এবং ফাঁকা বোমা বর্ষন করে আতঙ্ক ছড়ায়। এতে দৌড়ে ভয়ে আতঙ্কিত হয়ে পুরুষ মানুষেরা ঘর ছেড়ে জীবনের ভয়ে পালিয়েছে।

তারা আরো জানায় তারা অত্যান্ত গরীব মানুষ, এলাকার চিহিৃত সন্ত্রাসী সোনামিয়ার ছেলে আকিদুল জনাব আলীর ছেলে মাসুম রহিম এর ছেলে মাদুদ শাহজাহানের ছেলে কাদের রামদা, বটি, বাঁশের লাঠি, শাপল, কোদাল চাইনিজ কোড়াল দিয়ে তাদের বাড়ি ভাংচুর করে প্রকাশ্যে। তারা আজ রবিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যান্ত বাড়ি ঘর ভাংচুর এবং পুরুষ মানুষদের খোজাখিুজি করে।

শার্শার দাতখালি গ্রামে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে গ্রামের মানুষের অধিকাংশ টালির ঘর এবং বাড়ির কিছু আসবাব পত্র এবং বাথরুম ভেংগে দিয়েছে দুর্বত্তরা। দাতখালি গ্রামের মফিজুল, নজরুল, কবির গাজি মোসলেম শরীফুল আনছার ধাবক, আ: কাদের, সিরাজুল এদেও  বাড়ি যেয়ে দেখা গেছে তাদের বাড়ির টালির ছাউনি ভেংগে গুড়িয়ে দিয়েছে ।

এলাকার কিছু লোক অভিযোগ করে বলেন আইন প্রয়োগকারি সংস্থার কিছু লোক এলাকা পরিদর্শনে আসলে দুর্বৃত্তরা কিছু সময় ভাংচুর কার্যক্রম বন্দ রাখে আবার তারা চলে গেলে শুরু করে।

বর্তমান নির্বাচিত কায়বার মহিলা মেম্বার কমলা বেগম জানান, তার বাড়ি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে টাইলস ও তালা ভেংগে ফেলে।
মামলা হয়েছে কিনা এ ব্যাপপারে তিনি জানান ভয়ে বাড়ি থাকতে পারছি না মামলা করব কি ভাবে।

এলাকার অন্য একটি সুত্র জানায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের হাসান ফিরোজ টিঙ্কু এবং একই দলীয় বিদ্রোহী প্রার্থী দিঘ্যদিন ধরে পুর্ব শত্রুতা চলে আসছে। আর তারাই জের ধরে দুজনে নির্বাচন করে। আলতাপ হোসেন হেরে যাওয়ার পর টিঙ্কু সমর্থকরা ফুসে উঠে।

এব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান হাসান ফিরোজ টিঙ্কুর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন আমি আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়ে বিষয়টি নিয়ন্ত্রনে এনেছি। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি দেখব। কোন নিউজ করার প্রয়োজন নাই।

পরাজিত বিদ্রোহী প্রার্থী আলতাপ হোসেন জানান, কোন এক অদৃশ্য গডফাদারের জন্য এলাকায় তান্ডব চালাচ্ছে নৌকা সমর্থিত লোকেরা তার সমর্থকদের উপর।

এ ব্যাপাওে বাগআচড়া ফাড়ির এসআই হাবিব জানান, পরিস্থিতী নিয়ন্ত্রেনে আনা হয়েছে। আর যেতে কোন প্রকার সহিংস ঘটনা না ঘটে সে ব্যাপারে এলাকায় দৃষ্টি রাখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..