× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক

বিরল স্নায়ুর রোগে আক্রান্ত সংগীতশিল্পী অলকা ইয়াগনিক

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
সংগীতশিল্পী অলকা ইয়াগনিক

জটিল ও  বিরল স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। যে কারণে শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন তিনি।   কয়েক সপ্তাহ আগে নিজের জটিল রোগ অনুভব করেন অলকা। নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে জানিয়েছেন তিনি।

হঠাৎই চরম বিপর্যয়ের সম্মুখীন হওয়ায় ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চান অলকা। এ নিয়ে সোমবার (১৭ জুন) ইনস্টাগ্রাম পোস্টে লেখেন বিশেষ বার্তা।

অলকা লেখেন, কয়েক সপ্তাহ আগে একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখনই হঠাৎ অনুভব করি, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। এভাবে কয়েক সপ্তাহ কাটানোর পর নিজের অসুস্থতার কথা সবাইকে জানালাম। কারণ অনেকেই জানতে চায়, কেন আমায় সেভাবে আর দেখা যাচ্ছে না।

অলকা তার পোস্টে আরও লেখেন, ভাইরাল সংক্রমণে বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। এই জন্যই শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। আমার অজান্তেই এ আকস্মিক সমস্যা দেখা দিয়েছে শরীরে। আমি চেষ্টা করছি এটি মানিয়ে নেয়ার। আমার জন্য আপনারা দোয়া করবেন।

এরপরই সহকর্মী ও ভক্তদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে অলকা লেখেন, খুব জোরে মিউজিক শোনা এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহারে আমার এ বিপর্যয়। তাই আমার প্রফেশনাল জীবনের এই বিপদটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

পোস্টের শেষে অলকা লেখেন, আমার বিশ্বাস, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে এ সংকটপূর্ণ সময় পার করে শিগগিরই আবার কাজে ফিরব।

বাংলা ও হিন্দি মিলিয়ে প্রায় ২১ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এবার পূজোয় চাই আমার বেনারসি শাড়ি, দেখা হে পেহেলি বার, এক দো তিন, সাজন, আগার তুম সাথ হো, লাল দোপাট্টা, দেখনে আওলো কিয়া নেহি দেখা হোগা, ওড়নি ইত্যাদি।

ক্যারিয়ারের সর্বশেষ অর্জনের ঝুলিতে ২০২৩ সালে ইউটিউব মিউজিক সার্চের তালিকায় শীর্ষে নাম ওঠে অলকার। গানের জন্য নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও। ৫৪ বছর বয়সী অলকা ইয়াগনিক সর্বশেষ গান গেয়েছেন ‘ক্রু’ এবং ‘অমর সিং চমকিলা’ সিনেমায়।


এ ক্যটাগরির আরো খবর..