× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

কূটনৈতিক প্রতিবেদক

রাজধানী কোপেনহেগেনের রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

Dutta
হালনাগাদ: শনিবার, ৮ জুন, ২০২৪
ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের উপর হামলা হয়েছে কোপেনহেগেনের রাস্তায়। শহরের কেন্দ্রে একটি চত্বরে এই ঘটনাটি ঘটে। সেখানে একজন লোক হেঁটে তার দিকে আসে ও তারপর তাকে আঘাত করে। হামলাকারীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

“শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে একটি লোক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে মারধর করেন, যাকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক,” ― প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। সেখানে এর চেয়ে বিস্তারিত কিছু উল্লেখ ছিল না।

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এটিকে একটি “ঘৃণ্য কাজ” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “আমরা যা বিশ্বাস করি ও ইউরোপে আমরা যেটির জন্য লড়াই করি, এই ঘটনা সেটির বিরুদ্ধে যায়।”

৪৬ বছর বয়সী মিজ ফ্রেডেরিকসেন ২০১৯ সালে মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস-এর নেতা হিসাবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন। ডেনমার্কের ইতিহাসে তিনিই হলে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। কারণ তখন যুক্তরাষ্ট্র ডেনমার্কের গ্রিনল্যান্ড কিনতে চাইলে তিনি তাতে রাজি হননি। ডোনাল্ড ট্রাম্প তখন তাকে “জঘন্য” বলে অভিহিত করেছিলেন।

ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্র্যাটস। তারা এখনও নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তাদের সমর্থন অনেকটাই পিছিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..