× Banner
সর্বশেষ
ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা

মাহমুদ খান, সিলেট

বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেটের দুই উপজেলায় চলছে ভোট

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪
উপজেলায় চলছে ভোট

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। এর মধ্যেই এ দুই উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে চলছে ভোটগ্রহণ। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি। তাছাড়া এসব এলাকায় পানিবন্দিরা নৌকাযোগে আসছেন ভোট দেওয়ার জন্য। তাছাড়া অনেকে ভোট কেন্দ্রের ভেতরে ও বাহিরে জলমগ্ন ছিল।
মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত বন্যা পরিস্থিতির তথ্য অনুযায়ী, বন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১১৩টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ১৪৭ জন। উপজেলার ৫৫ আশ্রয়কেন্দ্রে ৪০৮ জন মানুষ অবস্থান করছেন।
কানাইঘাট উপজেলাতের পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৯০টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ৮০ হাজার ৬১০ জন।উপজেলার ৩২টি আশ্রয়কেন্দ্রে ৪১ জন মানুষ অবস্থান করছেন।
সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জ উপজেলায় ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। দুই উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। অন্যদিকে কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা ইমরুল হাসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোটগ্রহণ শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি বিবেচনা করে জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
তিনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।


এ ক্যটাগরির আরো খবর..