× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার দেলুটিতে ওয়াপদা ভাঙ্গন মেরামত করে  প্রশংসায় ভাসছেন সাবেক চেয়ারম্যান এনামুল হক 

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
ওয়াপদা ভাঙ্গন মেরামত

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের তেলিখালীতে ঘূর্ণিঝড় রেমালের  আঘাতে পানির চাপে ওয়াপদার বাঁধ ভেঙ্গে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়লে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা ওয়াপদা ভাঙ্গন মেরামত করেন।
বৃহস্পতিবার সকালে তেলিখালী ভাঙ্গন কবলিত স্থান মেরামত করতে চলে যান এবং এস এম এনামুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গন মেরামত করেন।
ভাঙ্গন মেরামত করার কথা শুনে ও দেখে হাজারো মানুষ এস এম এনামুল হকের জন্য দোয়া ও আর্শিবাদ করেন। ভাঙ্গন মেরামত করার সময় এস এম এনামুল হকের নেতৃত্বে সাথে ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ এস এম এনামুল হকের ভালোবাসার কিছু মানুষ অংশগ্রহণ করেন তেলিখালী এই ভাঙ্গন মেরামতের সময়। মেরামত শেষে এস এম এনামুল হকের নেতৃত্বে ও তার নিজ অর্থায়নে মেরামত কাজের অংশগ্রহণকারীদের মাঝে  দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
এবিষয় পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন বিএনপি গণমানুষের একটি দল তাই জনগণের পাশে সব সময় আছে এবং থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..