× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঘূর্ণিঝড় রেমালে আগৈলঝাড়ায় দুর্গতদের মধ্যে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর চাল বিতরণ

Dutta
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০২৪
আবুল হাসানাত আবদুল্লাহর চাল বিতরণ

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গত অসহায় লোকজনের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন প্রশাসন।

মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহায়ক, স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিলের ১০ মেট্টিক টন জিআর চাল বিতরণ শুরু করা হয়েছে।

রতœপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ দুর্গত লোকজনের মধ্যে বুধবার সকালে ২শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যকমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এর পরে ওই দিন সকালে গৈলা মডেল ইউনিয়ন ও বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে অনুরুপভাবে ২শ দুর্গত পরিবারের মধ্যে খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময়ে ইউএনও, পিআইও, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাজিহার ও বাগধা ইউনিয়নের দুঃস্থদের মধ্যে বৃহস্পতিবার এমপি’র বরাদ্দের খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..