× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে ২০ গ্রামে প্লাবণ

Dutta
হালনাগাদ: সোমবার, ২৭ মে, ২০২৪
লক্ষ্মীপুরে ২০ গ্রামে প্লাবণ

ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে। রোববার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঝড়োহাওয়া বইছে। এদিকে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে রামগতি ও কমলনগর উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি কয়েক হাজার পরিবার।
রামগতির চরআবদুল্লাহ, বয়ারচর, তেলিরচর, চরগজারিয়া, বড়খেরী, কমলনগর উপজেলার লুধুয়া, মাতাব্বরহাট, নাছিরগঞ্জ, রায়পুর উপজেলার চরকাচিয়া, চরইন্দুরিয়া, চরবংশী, চরজালিয়া ও চরখাসিয়া এবং সদর উপজেলার চরমেঘাসহ ২০টি এলাকা প্লাবিত।
এ বিষয়ে লক্ষ্মীপুরের এমপিরা কতটুকু দায়িত্ব পালন করবেন তা নিয়ে জনগণের মাঝে সন্দেহ রয়েছে। কারন তারা এখনো এলাকায় এমপি আসার খবর পাননি। তারা জানান, মেঘনা উপকূলীয় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহায়তা করবেন কি না তাও বলতে পারেননি কেউ। কে পাবে, কারা পাবে আদৌ পাবে কি না, নাকি দলীয় লোকজন ভাগ বাটোয়ারা করে নেয় কে জানে।
এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় মজুচৌধুরীরহাট ঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী। শনিবার বিকাল থেকে তারা ঘাটে আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের।


এ ক্যটাগরির আরো খবর..