× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০২৪
গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

বরিশালের গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বরিশাল জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে পৌর নিবাচনে।

গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান গৌরনদী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে গত ২৭ এপ্রিল মেয়র পদ থেকে পদত্যাগ করলে ৩০ এপ্রিল পদটি শুণ্য ঘোষণা করা হয়। ১নং প্যানেল মেয়র ও গৌরনদী পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আতিকুর রহমানকে দায়িত্বভার গ্রহনের চিঠি দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে। ৩০ মে মো. আতিকুর রহমান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।

বরিশাল জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীর ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৩০ মে, মনোনয়নপত্র বাছাই ২ জুন, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিয় অফিসারের সিদ্বান্তের বিরুদ্ধে আপীল ৩ জুন, আপীল নিস্পত্তি ৬জুন, প্রার্থীতা পত্যাহারের শেষ দিন ৯জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন ও নির্বাচন অনুষ্ঠান ২৬ জুন।


এ ক্যটাগরির আরো খবর..