× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

জবি’র মসজিদের বাথরুম থেকে ছাত্রীর উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মসজিদের বাথরুম থেকে বৃহস্পতিবার রাতে এক ছাত্রীকে উদ্ধার করছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরে ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের ওই শিক্ষার্থীকে মধ্যরাতে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

রহস্যময় এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের সঙ্গে অভিমান করেই ওই ছাত্রী মসজিদে অবস্থান নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও মসজিদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এশার নামাজের পর মসজিদের খাদেম শফিকুল ইসলাম মসজিদের প্রধান ফটকে তালা দিয়ে রাতের খাবার খেতে যান।

পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে তিনি মসজিদ প্রবেশ করে একটি বাথরুমের দরজা বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও শফিকুল কোন সাড়া না পেয়ে তিনি মসজিদের পেশ ইমাম মো. ছালাহউদ্দিনকে বিষয়টি জানান।

খবর পেয়ে পেশ ইমাম ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে পেশ ইমাম বাথরুমের দরজায় একাধিকবার ধাক্কা দিলে ভেতর থেকে ওই ছাত্রী নিজের পরিচয় দেন। পেশ ইমাম তাৎক্ষণিক বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করলে প্রক্টরিয়াল বডির সেখানে আসেন।

পরে ওই ছাত্রী বাথরুম থেকে বেরিয়ে আসলে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। চাঞ্চল্যকর ওই ঘটনায় ক্যাম্পাসের আশপাশে থাকা কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া রাত ১২টার দিকে ক্যাম্পাসে ছুটে আসেন। পরে রাত ১টার দিকে তার বাবা ক্যাম্পাসে আসলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..