× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ অনুপ্রবেশ আটকাতে আসামে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ করে দেয়া হবে। অবশ্য নির্বাচনী প্রতিশ্রুতি মতো আসামে ক্ষমতায় এসেই আসামে বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, চোরাচালান, মূলত অনুপ্রবেশ আটকাতে আসামে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ‘সিল’ করে দেয়া হবে বলে ওই রাজ্যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরকে নিরাশ করেনি আসামবাসী। সেই কারণে ক্ষমতায় ফিরতেই প্রতিশ্রুতি পালনের প্রথম ধাপ সেরে ফেলল ভারতীয় জনতা পার্টি।

আগামী বছরের জুন মাসে বন্ধ করে দেয়া হবে অসমে অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্ত। ওই রাজ্যে ২২৩.৭কিমি জায়গাজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। সেই সম্পূর্ণ অংশটি ২০১৭ সালের জুন মাসের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সীমান্ত ‘সিল’ করে দেয়ার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়ে গিয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কিছু সময় লাগবে। এক বছর সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..