× Banner
সর্বশেষ
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নর্দমায় ডুবে শিশুর করুন মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০২৪
সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

কল পাড়ের নর্দমায় ডুবে হাসান নামে এক বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সকালে ৮ টার দিকে উপজেলার ছালাভরা বন ইটভাটাতে এ ঘটনা ঘটে। তার বাবা মা ওই ইটভাটাতেই শ্রমিকের কাজ করে।

নিহত শিশু হাসানের বাবা খুলনা কয়রা উপজেলার মফিজুল ইসলাম জানায়, তারা স্বামী স্ত্রী দু’জনেই বন ইট ভাটাতে শ্রমিকের কাজ করে।

বুধবার সকালে শিশু পুত্র হাসানকে ভাটার সাথেই বাড়িতে ঘুমিয়ে রেখে কাজে যায়। এর কিছু সময় পরে অন্য শ্রমিককেরা খবর দেয় তার ছেলে কলপাড়ের নর্দমার মধ্যে পড়েছে।

এ সময় ভাটার সহকর্মী শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শ্রমিকরা জানায়, ঘুম থেকে উঠে খেলার ছলে শিশুটি নর্দমার মধ্যে পড়াতে এ করুন মৃত্যুর ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..