× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে মরা গাছ যেন মরণ ফাঁদ 

Dutta
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০২৪
মরা গাছ যেন মরণ ফাঁদ

পাইকগাছায় বিভিন্ন  প্রতিষ্ঠান ও সড়কের পাশে রয়েছে সারি সারি মরা রেইনট্রি গাছ। গাছগুলো শুকিয়ে গেছে অনেক আগে। এ রকম মরা গাছের সংখ্যা বাড়ছে। কিন্তু দীর্ঘদিন এসব গাছ অপসারণ না করায় মাঝেমধ্যেই সড়কের ওপর ডালপালা ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা।
শুকনো গাছের ডাল ও কাঠ ভেঙে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সামান্য বাতাস কিংবা ঝড়-বৃষ্টি হলেই আহত হচ্ছেন পথচারী ও স্থানীয় মানুষজন। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। শুকনো গাছগুলো নিয়ে কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ না থাকায় এখন তা সৃষ্টি হয়েছে মরণ ফাঁদে।স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরেও শুকনা গাছগুলো কেটে নেওয়া হচ্ছে না। এতে করে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের।
সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে এলজিডিও রোর্ডস  এণ্ড হাইওয়ে  উপজেলার সোলাদানা,লস্কর, চাদখালীসহ বিভিন্ন সড়কের দুই পাশে রেইন্ট্রি গাছ রোপণ করেন।  ৫-৭ বছর আগে  গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই ধারে থাকা রেইন্ট্রি গাছগুলো শুকিয়ে যায়। হরিঢালী ইউনিয়ানের বিভিন্ন সড়কে শিরিস, রেইনট্রি ও মেহগনি কাছ রোপন করা হয়।তার মধ্যে প্রায় ২শত গাছ মরে গেছে। সমাজিক বনায়ন করেছে প্রায়৫ শত জন সুবিধাভূগী।
উপজেলার প্রতাপকাটি সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষার্থী  ও পথচারীর উপর যে কোনো সময় ঘটতে পারে  বড় ধরণের দূর্ঘটনা।গাছের নিচে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের উপর পড়তে পারে গাছের শুকনো  ডাল তাতে বড় ধরণের দূর্ঘটনাও ঘটতে পারে।পানি উন্নন বোর্ডের অফিস চত্তরে ৩০-৩২ টি শুকনা দাড়িয়ে আছে।ঝড়ে ডাল ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটছে।
পাইকগাছা সরকারি কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, কলেজে যাওয়ার জন্য প্রতিদিন সড়কে যাতায়াত করতে হয়। তবে সড়কের দুই পাশের  শুকনো গাছের ডাল ভেঙে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভ্যানচালক, অন্যান্য যানবাহন ও যাত্রীরা। তাই কলেজে যাওয়া-আসার পথে সব সময় মনে ভয় কাজ করে, ডাল ভেঙে বড় কোনো দুর্ঘটনায় পড়ি কিনা।


এ ক্যটাগরির আরো খবর..