× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

পাইকগাছায় গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ও “দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণী সম্পদ উন্নয়ন” প্রকল্পের অর্থায়নে বুধবার সকালে পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ ও আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, ইউপি সদস্য আবু হাসান গাজী, নূর আলী মোড়ল, নূর আলী শেখ, প্রাণী সম্পদ দপ্তরের মাঠ কর্মী কামরুল আবেদীন, কেএম তৈয়্যাব আলী, সুবোধ রায়, পরিমল কুমার কবিরাজ ও ফসিয়ার রহমান। ক্যাম্পেইনে এলাকার ৫ শতাধিক গবাদিপশু (গরু-ছাগল) কে ফ্রি খুরা ও প্লেগ রোগের ভ্যাকসিনেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..