× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মৌখালী-নোয়াকাটি চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কপিলমুনি ইউনিয়নের নাবা প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশকে ২-০ ব্যবধানে পরাজিত করে হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি প্রাথমিক বালিকা একাদশ চ্যাম্পিয়ন এবং গদাইপুর ইউনিয়নের মঠবাটী প্রাথমিক বিদ্যালয় বালক একাদশকে ২-০ ব্যবধানে পরাজিত করে চাঁদখালী ইউনিয়নের মৌখালী প্রাথমিক বিদ্যালয় বালক একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ নাজমুল হক, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সাংবাদিক আব্দুল আজিজ, এন. ইসলাম সাগর ও ইমদাদুল হক, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, মিজানুর রহমান, জ্যোতি শংকর রায়, ইসমাইল হক মিঠু, নয়ন কুমার সাহা, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক রবীন্দ্রনাথ রায়, নুরুজ্জামান, বি.এম. আকতার হোসেন, হাফিজ-আল-আমিন, দিপক কুমার, গগণ ও এস,এম, আমিনুর রহমান লিটু। ধারাভাষ্যে ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, শিক্ষক অনুপ কুমার ও মহাসিন আজম। খেলা পরিচালনা করেন, শিক্ষক আসাদুল্লাহ মিঠু, অজয়, খলিল ও আমিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..