× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ছুটি শেষে শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের সরকারী ছুটি শেষে আবারও সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য

ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের সরকারী ছুটি শেষে আবারও সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য ।
এর আগে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ৫ দিন এপথে বন্ধ ছিল আমদানি,রফতানি। ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় এতে সরকারের প্রায় দেড়শো কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্য জট।
এদিকে আমদানি,রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারো কর্মব্যস্ততা ফিরেছে।
বেনাপোল বন্দরের পরিচালক(ট্রাফিক) রেজাউল করিম  জানান, সরকারী ছুটি শেষে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে  দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সকালে বন্দর ঘুরে দেখা যায়, যে সকল কর্মকর্তা,কর্মচারীরা ছুটিতে গিয়েছিল তারা অনেকেই কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন।পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর,কাস্টমসের কর্মকর্তা,কর্মচারী ও বন্দর শ্রমিকেরা।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২শ ট্রাকের মত রফতানি হয়। আর  বন্দর থেকে ৫০০ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ থেকে ৪০ কোটির মত।


এ ক্যটাগরির আরো খবর..