× Banner
সর্বশেষ
আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

পিঁ আই ডি

বাংলাদেশ হলো গোল্ডেন মাইন ফর রিসার্চ -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
গোল্ডেন মাইন ফর রিসার্চ

বাংলাদেশ কোরিয়ার সাথে জয়েন্ট রিসার্চ করা যেতে পারে। জনবহুল দেশ হওয়ায় বাংলাদেশ হলো গোল্ডেন মাইন ফর রিসার্চ। বিশেষ করে মলিক্যুলার লেভেল অব দ্য ক্যান্সার রিসার্চ এর জন্য। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক (Park Young-Sik) এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ-কোরিয়া যৌথ উদ্যোগে রিসার্চ কার্য পরিচালনা প্রসঙ্গে এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রাইভেট হাসপাতালগুলোকে ইউনিভার্সেল হেলথ্ কেয়ারে অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন। তিনি জরুরি রেসপন্স, ডিজাস্টার ম্যানেজমেন্টসহ, জয়েনট রিসার্চ চালুতে কোরিয়ার সহযোগিতা এবং মধ্য আয়ের মানুষের জন্য কোরিয়ার সহযোগিতায় আগারগাঁওয়ে ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশাল হসপিটাল নির্মাণ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান৷ পাশাপাশি জাপানের মত কোরিয়ায়ও বাংলাদেশী নার্স প্রেরণের ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, জাপানে ইতোমধ্যে ২৫ জন নার্স প্রেরণ করা হয়েছে। আরও ৫০ জন নার্স প্রেরণের জন্য পাইপলাইনে আছেন।

এসময় পার্ক ইয়ং-সিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি স্বাস্থ্যখাতে বাংলাদেশ-কোরিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে এই সৌজন্য সাক্ষাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷


এ ক্যটাগরির আরো খবর..