× Banner
সর্বশেষ
ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী

ডেস্ক

পাইকারিতে কমলেও প্রভাব নেই খুচরা বাজারে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

পাইকারিতে পেঁয়াজ, ছোলা ও খেশারির ডালসহ বেশি কিছু পণ্যের দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে।

তবে বুধবার (২৭ মার্চ) মোহাম্মদপুরের টাউনহল মার্কেটসহ বেশ কয়েকটি বাজার ঘুরে  দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল মার্কেটে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। ব্যবসায়ীদের যুক্তি রয়েছে ভারতের রফতানি নিষেধাজ্ঞার। অথচ পাইকারি পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে।

এদিকে রমজানের শুরুতে ১৫০ টাকা দরে বিক্রি হওয়া খেসারির পাইকারি পর্যায়ে কেজিতে অন্তত ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অথচ খুচরায় তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। দাম কমেছে ছোলারও। কেজিতে ৫ টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।

পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ রয়েছে। পাশপাশি চাহিদা কিছুটা কমায় দামও কমছে।

তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি পর্যায় থেকে পর্যাপ্ত পণ্য না পাওয়ায় দাম কমার প্রভাব খুচরা বাজারে পড়ছে না। তাছাড়া আগের বাড়তি দামে কেনা পণ্য কমে বিক্রি করলে লোকসান গুণতে হবে।

মুনাফালোভী ব্যবসায়ীরা এগারো মাস বসে থাকে শুধুমাত্র  রমজানে  অধিক মুনাফা লুটে নেয়ার জন্য, যা দেখার কেউ নেই।


এ ক্যটাগরির আরো খবর..