× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ ভাবে চলছে ৫ম ধাপের ইউপি নির্বাচন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ৫ম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে  ৮৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ প্রার্থী। এরমধ্যে আ’লীগ ৯জন, বিএনপির ৮জন, জাতীয় পার্টির ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ১৮জন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬শ ৫১জন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহমেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়ও র‌্যাব, বিজিবি প্রত্যেকটি ভোট কেন্দ্রে টহল দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..