× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। চলতি বছরের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) হিসাবে মনোনীত করেছেন।

বৃহস্পতিবার ১৪ মার্চ বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন তিনি। সে সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় আলাউদ্দিন আল আজাদ। এরপর থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করে আস্থার জায়গা তৈরী করে নিয়েছেন। ইউনিয়নের মানুষের সার্বিক কাজে তিনি পাশে থাকেন। তার এ অর্জনে কোলা ইউনিয়নবাসী আনন্দিত এবং গর্বিত।


এ ক্যটাগরির আরো খবর..