× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ডেস্ক

অবশেষে রমজানে স্কুল খোলা নিয়ে সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
প্রাথমিক বিদ্যালয় বন্ধ

অবশেষে রমজানে স্কুল খোলা নিয়ে সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান হলো। রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ।

এর আগে রোববার (১০ মার্চ) পুরো রমজানজুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে সোমবার আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার বিকেলের দিকে শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।

এসময় চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়। আপিল বিভাগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, অন্যান্য দেশেও, মুসলিম দেশেও রমজানে স্কুল খোলা থাকে।

পরে আপিল বিভাগ অভিমত প্রকাশ করেছে যে, যেহেতু সরকারের সিদ্ধান্ত রমজানে স্কুল খোলা রাখবে এটিই বহাল থাকবে। আমরা হাইকোর্টের আদেশ স্থগিত করে দিলাম।রায় ঘোষণা শেষে রিটকারী আইনজীবী একে এম ফয়েজ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক এবং ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে হাইকোর্ট সেই প্রজ্ঞাপন বাতিল করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..