× Banner
সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুরে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ ‘‘আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” এই শ্লোগানকে সমানে রেখে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা)-এর উদ্যোগে মেহেরপুর জেলায় এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি  শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম। অনুষ্ঠানের আহ্বায়ক শেফালী খাতুন সুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ. সদস্য সচিব হাসানুজ্জামান মিলনসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবকবৃন্দ।

পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..