× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
কৃষি উদ্যোক্তা মেলা

মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ব দুর করে প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে এ মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
উইম্যান এন্ড ই-কমার্স (উই)’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্মার্ট এগ্রিকালচার ফর ফারমার্স এ্যান্ড এন্টারপ্রেনিয়রস(সেইফ)।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইফ’র প্রতিষ্ঠাতা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ’র সহধর্মীনি আরিফা জেসমিন কনিকা, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উই’র প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা মেজর অব: কবির সাকিব, নির্বাহী পরিচালক আইরিন পারভীনসহ উপজেলা কৃষি কর্মকর্তা বৃন্দ।

বক্তারা, কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি পাঠাতে সেইফ, উই’র সহযোগীতা নেওয়ার আহ্বান জানান। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই উদ্যোক্তা সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ৩’শ ৫০ জন নারী-পুরুষ কৃষি উদ্যোক্তা অংশ নেয়। এছাড়াও প্রদর্শণ করা স্টল।


এ ক্যটাগরির আরো খবর..