× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

ঝিনাইদহ প্রতিনিধি

হরিণাকুন্ডুতে হত্যা মামরায় দুই জনকে ফাঁসির আদেশ

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০২৪
ফাঁসির আদেশ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মশিয়ার রহমানকে হত্যার দায়ে দুই জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ মোঃ নাজিমুদৌলা এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো, আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ^াস ও মোঃ মনিরুল বিশ^াস রেন্টু।

মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে ভিকটিম মশিয়ার রহমান বাড়ি বৈঠকখানাতে বসে ছিলেন। এ সময় আসামীরা তাকে টেনে হিচড়ে বাড়ির টিউবয়েলের পাশে নিয়ে রামদা ও লাঠেসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। পরের দিন তার ছোট ভাই মতিয়ার রহমান বাদি হয়ে ৮ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় মামলা করে।

পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। সাক্ষী প্রমানে দোষি প্রমানিত হওয়ায় লিটন বিশ^াস ও মনিরুল বিশ^াস রিন্টুকে ফাঁসির আদেশ দেন বিচারক। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..