× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

মেহেরপুরে আম বাগানের পাহারাদার নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে পরিবহনের ধাক্কায় জানের আলী (৫৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় জানের আলীর সঙ্গীয় শ্রমিক আনছার আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জানের আলী আমঝুপি গ্রামের উত্তরপাড়ার মৃত আজাহার আলীর ছেলে ও সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও প্রতিষ্ঠানের আম বাগান পাহারাদার ছিলেন।

আহত সূত্রে জানা গেছে, জানের আলী ও নছিমন চালক আনছার আলী আমঝুপি প্রধান সড়কের দুপাশে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বনায়নকৃত আম গাছের ফল পাহারায় কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় তারা দুজনে সড়কের পাশে নছিমনের উপর শুয়ে ছিলেন। ভোরে ঢাকা থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী পরিবহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নছিমনসহ সড়কের উপর ছিটকে পড়ে পাহারাদার দুজন। এতে ঘটনাস্থলে জানের আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায়  আনছার আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন সদর থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদি হাসান। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..