× Banner
সর্বশেষ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

বেনাপোল(যশোর) প্রতিনিধি

শার্শায় কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

. স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১০ টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় পৃথকভাবে শেখ কণিকাকে সেরা পুরস্কার তুলে দেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, সামাজিক ব্যক্তিত্ব ওহিদুল ইসলাম পটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ফটোসেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..