× Banner
সর্বশেষ
শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

খতনা যেন আতঙ্কের নামে পরিণত হয়েছে

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
খতনা

খতনা যেন আতঙ্কের নামে পরিণত হয়েছে। বেসরকারি হাসপাতালে একের পর এক শিশু মৃত্যু আর অঙ্গহানির ঘটনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। খতনার মতো ছোট অস্ত্রোপচারে একের পর এক শিশু মৃত্যুর ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশার চিত্র।

চলতি বছরের সাত জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ানের মৃত্যু হয়। এর মাসখানেক পরেই গত ২০ ফেব্রুয়ারি মালিবাগ চৌধুরীপাড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে আহনাফ তাহমিন আয়হাম নামের ১০ বছরের আরও এক শিশুর মৃত্যু হয়। এরমধ্যেই অভিযোগ উঠেছে কয়েক মাস আগে রাজধানীর নাখালপাড়ার কুলসুম বেগমের ছেলে ইসমাইল হোসেনের খতনা করাতে গিয়ে মূত্রনালী কেটে ফেলেন পদ্মা জেনারেল হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান।

পরিবারের অভিযোগ খতনা করার পর বাসায় গেলে এই ঘটনা ধরা পড়ে। ক্ষতিপূরণ চাইলে চিকিৎসক নানা হুমকি দেয় বলেও অভিযোগ তাদের।

পদ্মা জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, চিকিৎসক মিজান এই হাসপাতালে ডাক্তারই নয়, তিনি ওটি চার্জ দিয়ে এই অপারেশনটি করেছিলেন। এ ছাড়া মিজানুর রহমানের নামে নানা অভিযোগ রয়েছে। শ্লীলতাহানির অভিযোগে জেলও খেটেছেন মিজান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেস্থেসিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর দেবব্রত বণিক বলেন, এই ঘটনায় পদ্মা জেনারেল হাসপাতাল এবং চিকিৎসক দায় এড়াতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..