× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

গাইবান্ধায় সংখ্যালঘু জুতা ব্যবসায়ী হত্যার দায় শিকার করল আইএস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

গাইবান্ধা প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গতকাল বুধবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট এ তথ্য জানিয়েছে।

গতকাল সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) নামের এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁকে হত্যার ঘট্নায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। ওই সময় তিন-চার দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্রের। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

দেবেশের ছেলে দেবাশীষ চন্দ্র প্রামাণিকের অভিযোগ, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তাঁর বাবার দোকানে এসে জুতা ও টাকা দাবি করত। এতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..