× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

আবু নাসের হুসাইন, সালথা

এলাকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করাই আমার প্রথম কাজ -এমপি লাবু চৌধুরী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
উন্নয়ন ও শান্তি নিশ্চিত

ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও দায়িত্ব সেইভাবে এলাকার উন্নয়ন করা। তাই এলাকায় উন্নয়ন ও শান্তি নিশ্চিত করাই আমার প্রথম কাজ।
মঙ্গলবার (২০ ফ্রেব্রুয়ারী) সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এমপি লাবু চৌধুরী আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে যা করনীয় তাই করতে হবে। মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) সাহাদাৎ হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..