× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচীতে পুলিশের বাঁধা, যুবদল কর্মী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
কর্মসূচীতে পুলিশের বাঁধা

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নামে হয়রানির প্রতিবাদসহ নানা দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচী করেছে বিএনপি।

সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপি’র কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ।

শহরের এইচএসএস সড়ক ঘুরে, গীতাঞ্জলী সড়ক, ট-বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে পায়রা চত্বরে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। সেসময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..