× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
বরিশালে বঙ্গবন্ধু আইনজীবী

ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যসহ ১১টি পদের ১০টিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে শুধুমাত্র নির্বাহী সদস্য একটি পদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার সকালে নির্বাচন পরিচলনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘোষিত ফলাফলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোঃ গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত নিল প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছে ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের খান মোঃ মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্ধি প্রার্থী নিল প্যানেলের মির্জা মোঃ রিয়াজ হোসেন পেয়েছেন ৩৮১ ভোট। সহ-সভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ও অসিত রঞ্জন দাস, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক দুটি পদে ইমতিয়াজ আহমেদ ও প্রদীপ কুমার রায় উজ্জল, নির্বাহী সদস্য চারটি পদের তিনটিতে সাদা প্যানেলের প্রার্থী মোঃ মিলন ভূঁইয়া, সোহেল রানা শান্ত, নুপুর রানি ভদ্র এবং নিল প্যানেলের মাইনুল ইসলাম সজল নির্বাচিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিরামহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাতে ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..