× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জ ও ধামরাইয়ে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ও ধামরায়ে ফৌজিয়া ইয়াসমিনের উপর নির্যাতনকারীদের বিচারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড় গিয়ে মানবন্ধনে গিয়ে মিলিত হয়।

সেসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জয়ারানী চন্দ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম-সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর হোসেন মুকুল, হরিণাকুন্ডু উপজেলা শাখার সাব্দুল হোসেন, সাইফুল ইসলামসহ অন্যানোরা। সারা দেশে শিক্ষক লাঞ্ছিত বন্ধ ও নির্যাতনকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..