× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

পিঁ আই ডি

সৌদি আরবের রিয়াদে World defence show পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত World defence show 2024 পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। তিনি World defence show এর বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

সৌদি সরকারের আমন্ত্রণে ০৪ ফেব্রুয়ারি থেকে ০৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত এ World Defence Show তে মন্ত্রী সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বর্তমানে সেখানে অবস্থান করছেন।

পরিদর্শনকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

World defence show পরিদর্শন শেষে ০৬ ফেব্রুয়ারি মন্ত্রী সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমস্যাগুলোর সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩০ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরো তৎপর হওয়ার জন্য এবং তাঁরা যেন সঠিক সময়ে পাসপোর্টসহ অন্যান্য সেবাগুলো সহজে পায় সে ব্যপারে আরো সচেতন হওয়ার জন্য দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরবর্তীতে আসাদুজ্জামান খান জেদ্দায় বাংলাদেশ কনস্যূলেট অফিসও পরিদর্শন করেন। জেদ্দা কনস্যূলেট অফিস পরিদর্শনকালে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সফরকালে মাননীয় মন্ত্রী পবিত্র উমরা পালন করে এবং মদিনায় হযরত মোহাম্মদ (সঃ) এর পবিত্র রওজা মুবারক জেয়ারত করে আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন।


এ ক্যটাগরির আরো খবর..