× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পিঁ আই ডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভাগীয় প্রশাসনের বিশেষ সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

             সারা বাংলাদেশের মানুষের নজর থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। তাই জাতীয় নির্বাচনের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, যেহেতু এটি একটি স্থানীয় নির্বাচন সেক্ষেত্রে বহুমাত্রিক জটিলতা আছে। বিভাগীয় প্রশাসন এই বহুমাত্রিক সমস্যা সমাধানের পথ বের করে আবারও জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের চেয়েও এই নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। তাই সহিংসতা নিরসন ও নির্বাচনি আচরণবিধি মানতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

            আজ ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ইভিএম এর মাধ্যমে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

            বিভাগীয় কমিশনার সভায় জানান, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যেহেতু ভোট কেন্দ্র হবে, তাই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ওয়াশরুম ও খাবার পানির ব্যবস্থাসহ সার্বিক পরিবেশ সুন্দর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে বিধায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রান্তের সৃষ্টি না হয় সে জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ইভিএম পদ্ধতি ব্যবহারের নিয়মসমূহ স্থানীয় পত্রিকা ও ক্যাবল টিভিতে বহুল প্রচারের নির্দেশনা দেন।

            সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, আনসার ও ভিডিপির উপ-মহাপরিদর্শক ড. মোহাম্মদ সাইফুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক সুফিয়া বেগম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিছুর রহমান, ময়মনসিংহ র‌্যাব ১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম, ডিজিএফআইয়ের উপপরিচালক মোঃ আসাদুল ইসলাম, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-২০২৪ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা, শফিকুল ইসলাম, শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, উত্তম কুমার রায়, মোহাম্মদ ফারুক মিয়া, রাজিবুল করিম মোঃ বেলাল হোসেন।

            উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে আগামী ৯ মার্চ ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৯০টি। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১১টি এবং সাধারণ ওয়ার্ড এর সংখ্যা ৩৩টি।


এ ক্যটাগরির আরো খবর..