× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

শৈলকুপায় হেলিকপ্টার দেখিয়ে নির্বাচনী সভা

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে হেলিকপ্টার দেখিয়ে নির্বাচনী সভা করা হয়েছে। সোমবার সকালে আবাইপুর ইউনিয়নের বাঘিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভার আয়োজন করেন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোক্তার আহমেদ মৃধা। শেষ ধাপে আগামী ৪ জুন এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সকালে এলাকার এক শিল্পপতি হেলিকপ্টারযোগে স্কুল মাঠে এসে নামেন। এসময় হেলিকপ্টার দেখতে শত শত লোক জড়ো হয়। তারপর শুরু হয় নির্বাচনী সমাবেশ। হেলিকপ্টার ঘিরে চলতে থাকে ভোটের মিছিল।

এদিকে হেলিকক্টার দেখিয়ে লোক জড়ো করে ভোটের মিটিং সম্পূর্ণ নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন বলে অভিযোগ করেছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, হেলিকপ্টার দেখিয়ে মোক্তার আহম্মেদ মৃধা ভোট প্রার্থণা করছেন। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, হেলিকপ্টার নিয়ে নির্বাচনী সভা করা হয়েছে এমন সংবাদ আমি পেয়েছি। যা সম্পুর্ণ আচরণ বিধি লঙ্গণ। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আওয়ামী লীগ প্রার্থী মোক্তার আহমেদ মৃধা কোন কথা বলেননি।


এ ক্যটাগরির আরো খবর..