নির্দিষ্ট সময়ে ইজারামূল্য পরিশোধ না করায় নগরীর অন্যতম গরুর বাজার সাগরিকাসহূ ছয়টি বাজারের ইজারা বাতিলের চ’ড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
শনিবার বিকালে প্রতিবেদককে নিশ্চিত করেছেন চসিক। এবং চসিকের পক্ষ থেকে বাজার কতৃপক্ষদের কাছে নোটিশ প্রেরণের জন্য অফিশিয়াল কার্যক্রমও চ’ড়ান্ত হয়েছে বলে জানান। যা আজ রোববার থেকে বাজারের ইজারাদারদের কাছে চিটি প্রেরণের কার্যক্রম শুরু হবে।
ইজারা বাতিলের সিদ্ধান্ত হওয়া বাজারগুলো হচ্ছে নগরীর অন্যতম বৃহৎ গরুর বাজার সাগরিকা বাজার, চকবাজার, বহদ্দারহাট, পোস্তারপাড়, কাজীরহাট ও আব্দুল মাবুদ সওদাগর হাট।
চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসে এসব বাজারে ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। পরবর্তীতে চূড়ান্ত হওয়া ইজারাদারদের একই বছরের ১৪ এপ্রিলের মধ্যে বাজারের ইজারামূল্য জমা দেওয়া বাধ্যবাধকতা ছিল। কিন্তু ইজারাদাররা নির্দিষ্টসময়ে মূল্য পরিশোধ করেননি। তাই চসিক এবার ইজারা বাতিলের চ’ড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
চসিকের স্টেট অফিসার রেজাউল করিম বলেন, ‘ছয়টি বাজারের ইজারাদাররা চসিকের নির্দেশনা অমান্য করে ইজারামূল্য পরিশোধ করেননি। যার ফলে চসিকের পক্ষ থেকে তাদের ইজারা বাতিল করেছে। এবং বাজার কতৃপক্ষদের কাছে নোটিশ পাঠানোর চ’ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের কাছে নোটিশ পাঠানো হবে।’