× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পিঁ আই ডি

মানুষের কল্যাণে কথায় নয় কাজে বিশ্বাসী বর্তমান সরকার -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
কথায় নয় কাজে বিশ্বাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী, সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বিশ্বাসী। মানুষের সকল প্রকার চাহিদার আলোকেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আজ রাজধানীর খিলগাঁওস্থ নন্দীপাড়ায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতের উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই দুঃস্থ মানুষের পাশে থাকে। শীতকাল মানেই অভাবী মানুষের জন্য কষ্টের সময়। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উষ্ণ কাপড়ের প্রয়োজন হয়। তিনি আরো বলেন, আমরা শুধু কম্বল বিতরণ করছি না, বরং তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন প্রকাশ করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, স্থানীয় নারী কাউন্সিলর নাসরিন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..