× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

শিক্ষক শ্যামল কান্তি ভক্তের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে মধুখালীতে শিক্ষক ও সুধী সমাজের মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

মধুখালী  প্রতিনিধিঃ নারায়নগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি  ভক্তের উপর শারীরিক নির্যাতন ও লাঞ্ছনা  করার প্রতিবাদে মধুখালীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি মধুখালী শাখা, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী পরিষদ ও সুধী সমাজের যৌথ আয়োজনে রোববার সকালে মধুখালী রেলগেট এলাকায় বাংলাদেশ শিক্ষক সমিতি মধুখালী শাখার  সভাপতি ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলী আকবারের সভাপতিত্বে  মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন   উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী পরিষদের সভাপতি  রবীন্দ্র নাথ গুহ, সাধারন সম্পাদক রজব  আলী মোল্যা, মধুখালী আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, কাদিরদী ডিগ্রী কলেজের প্রভাষক সমীর কুমার জোয়াদ্দার, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদশা মোল্যা, সুধী সমাজের হাজী আঃ মালেক সিকদার, মো. নজরুল ইসলাম, সমরেন্দ্র নাথ বসুসহ প্রমুখ ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন  একজন শিক্ষককে  শারীরিক ভাবে লাঞ্ছিত করলে কেবল একজনের মধ্যেই সিমাবদ্ধ থাকে না  সেটা  গোটা শিক্ষক  সমাজকেই লাঞ্ছিত করা হয় । শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত কারী যতবড় প্রভাবশালীই হন না কেন গোটা শিক্ষক সমাজ দোষি ব্যাক্তির কঠিন শাস্তি দাবী  করেন।


এ ক্যটাগরির আরো খবর..